বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৭) পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর গ্রিন রোডের আর এইচ হোম সেন্টারের সপ্তম তলার হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস. এম. মিজানুর রহমান মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নবনির্বাচিত সদস্যদের পরিচিতি পর্বের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ঢাকায় অবস্থানরত বাবুগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি সামাজিক ও কল্যাণধর্মী সংগঠন হিসেবে বাবুগঞ্জ উপজেলা সমিতিকে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন এবং ঢাকায় বসবাসরত বাবুগঞ্জবাসীর মধ্যে সহযোগিতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভা শেষে সংগঠনের উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.