তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে র্যালিটি অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ, কর্মপরিষদ সদস্য মাওলানা কবিরুল ইসলাম, তালা ইউনিয়ন আমির মুজিবুর রহমান, খলিলনগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, নিরাপদ ও নৈতিক সমাজ গড়ে তুলতে হবে। এ সময় উপস্থিত সবাইকে মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.