কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
উপকূলীয় অঞ্চলে পাট, পাটবীজ ও পাটজাতীয় আঁশের উৎপাদন বৃদ্ধি এবং পাটচাষ সম্প্রসারণের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে অবস্থিত পাট গবেষণা উপকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গীস আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (পিটিসি) গোলাম মোস্তফা, পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়ারউদ্দিন সরকার এবং পাট গবেষণা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আল বাক্কী।
দিনব্যাপী প্রশিক্ষণে অর্ধশতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। এতে পাট, পাটবীজ ও পাটজাতীয় আঁশ উৎপাদনের আধুনিক প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে পাটচাষ সম্প্রসারণ, নতুন পাটচাষি তৈরি এবং উৎপাদনশীলতা বাড়াতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন গবেষণাভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করছে। কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে পাটের উৎপাদন বৃদ্ধি ও তাদের আগ্রহ বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.