মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
“নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার সহিংসতা রুখে দাঁড়াও” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বেলা ১১টায় মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজ চত্বরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু।
পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র্যালি কলেজ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে সরকারি আইনউদ্দিন কলেজ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের কার্যকর প্রয়োগ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের জলবায়ু ও পরিবেশ সম্পাদক পারভীন ইসলাম, ফরিদপুর জেলা শাখার সভাপতি শিপ্রা রায়, সাধারণ সম্পাদক হুসনেয়ারা খানম, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্যের স্ত্রী সামিনা ফেরদৌস ইলিয়াস, সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার, মধুখালী সাংগঠনিক জেলা শাখার উপদেষ্টা হাজী আব্দুল মালেক শিকদার ও মো. নজরুল ইসলাম এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মঞ্জুয়ারা সালাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামচ্ছুননাহার নিহার এবং শোক প্রস্তাব পাঠ করেন লিগ্যাল এইড সম্পাদক মোর্শেদা আক্তার মিনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শুক্লা ভৌমিক।
সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.