বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে আন্তর্জাতিক শূন্যরেখার কাছ থেকে ভারতীয় নাগরিকদের মাটি কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধানুয়া গ্রামের আন্তর্জাতিক সীমান্তের ১০৮৩ নম্বর সীমান্ত পিলারের কাছে গত কয়েক দিন ধরে মাহিন্দ্রা গাড়িতে করে মাটি কেটে নেওয়া হচ্ছিল। স্থানীয়দের দাবি, শূন্যরেখার কাছ থেকে এভাবে মাটি অপসারণ আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে উদ্বেগের বিষয়।
শনিবার (২৭ জুন) দুপুরে কয়েকজন স্থানীয় কৃষক জানান, বিজিবির পক্ষ থেকে সীমান্তের কাছাকাছি না যেতে মাইকিং করা হয়েছে। ফলে তারা সেখানে যেতে পারছেন না। তবে তাদের অভিযোগ, একই সময়ে ভারতীয় নাগরিকরা অবাধে মাটি কেটে অন্যত্র সরিয়ে নিচ্ছিলেন।
স্থানীয়রা এ বিষয়ে বিজিবির হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন বলেন, “ভারতীয়রা সীমান্তঘেঁষা তাদের জমিতে মাটি কাটলেও আমাদের বিজিবি এতে বাধা প্রদান করে। বর্তমানে মাটি কাটা বন্ধ রয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.