মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে পিছিয়ে পড়া ৩০ জন প্রান্তিক পেশাজীবী নারীকে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষণ শেষে সনদ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন সভাপতিত্ব করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান, শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ৩০ জন নারীকে সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে উৎসাহিত করতে প্রত্যেককে ২৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.