সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় ফলজ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানোর প্রতি আগ্রহী করে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে, তাহলে পরিবেশ দূষণ অনেকাংশে কমবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সহজ হবে।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তোলার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.