টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার ৪২৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পৌরসভার সোনার বাংলা হলরুমে আয়োজিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে পৌর প্রশাসক জহিরুল আলম এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে ব্যয়ের তুলনায় আয়ের পরিমাণ ৬ লাখ ১৭ হাজার ৪১৬ টাকা বেশি ধরা হয়েছে।
বাজেটে নিরাপদ পানি সরবরাহ, মশক নিধন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, আলোকসজ্জা, শিক্ষা, পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার, নাগরিক সেবার মানোন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক জহিরুল আলম বলেন, "এ বাজেটে পৌরবাসীর ওপর কোনো নতুন কর আরোপ করা হয়নি। পূর্ব নির্ধারিত করই বহাল থাকবে। নিরাপদ পানি, মশা নিয়ন্ত্রণ, উন্নত নাগরিক সেবা, আলোকসজ্জা ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে পৌরবাসীর জীবনমান উন্নয়নই এ বাজেটের মূল লক্ষ্য।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.