ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে জেলা কৃষক দলের উদ্যোগে ৫ শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা কৃষক দলের কার্যালয়ে আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, উপজেলা কৃষক দলের নেতা শেখ আনোয়ার, নুর করিম, পৌর কৃষক দলের সভাপতি আহমেদ করিম তোতা মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম কোম্পানি এবং কৃষক দল নেতা আবু সায়েদ রুবেল।
বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষিখাতকে আরও শক্তিশালী করতে উন্নতমানের বীজ বিতরণের মতো কার্যক্রম অব্যাহত থাকবে। তারা কৃষকদের পাশে থেকে বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ গ্রহণেরও আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৫ শতাধিক প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে উন্নতমানের আমন ধানের বীজ তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.