ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোট ১ হাজার ২১৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান, পরীক্ষার্থীদের মধ্যে এইচএসসি পরীক্ষায় ঘোড়াঘাট সরকারি কলেজ কেন্দ্রে ২৫৭ জন, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৫৭ জন এবং রানীগঞ্জ মহগলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ১১৬ জন অংশ নেবেন।
আলিম পরীক্ষায় রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অংশ নেবেন ২০৪ জন পরীক্ষার্থী।
এছাড়া এইচএসসি (বিএম) পরীক্ষায় ঘোড়াঘাট কারিগরি মহাবিদ্যালয় কেন্দ্রে ১১২ জন, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৭ জন এবং পুড়ইল ডুগডুগীহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে ২২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়া অন্য কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.