কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর একক অভিনয় বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় পটুয়াখালীর কলাপাড়ার মংগলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুদীপন মুখার্জী অর্জুনকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অর্জুনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ সময় ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে অর্জুনের এই সাফল্য কলাপাড়া ও বরিশাল বিভাগের জন্য গর্বের। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করবে।
উল্লেখ্য, সুদীপন মুখার্জী অর্জুন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর একক অভিনয় বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে। তিনি কচিমুখ নাট্যাঙ্গনেরও একজন সদস্য।
এদিকে, স্থানীয়রা জানান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর আগে নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে কলাপাড়া অয়েল মিল মসজিদ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.