বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের রেলক্রসিং এলাকায় ইয়াবা বিক্রির সময় এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তারা মিয়া (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার বেলতলী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছে ইয়াবা বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.