টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কলা খাওয়ার লোভ দেখিয়ে ১০ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ২ টায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল সিমানার খাল সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। পরে ৯৯৯ এ অভিযোগ পেয়ে অভিযুক্ত ৬০ বছর বয়সী বৃদ্ধকে আটক করে পুলিশ।
ধর্ষণ চেষ্টার শিকার ১০ বছর বয়সী শিশুটি উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চরগোপালপুর গ্রামের ছবুরুন্নেছা কওমিয়া মহিলা মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্রী।
আর অভিযুক্ত জাকির হোসেন শেখ "৬০" (জাকার শেখ) পাটগাতী সর্দারপাড়া গ্রামের বাসিন্দা। আগামী পৌর নির্বাচনে ৬ নং ওয়ার্ডের তিনি কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছেন। এছাড়া তিনি তারাইল সিমানার খাল সংলগ্ন এলাকায়ও বসবাস করেন।
টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাদ্রাসা পড়ুয়া ১০ বছর বয়সী শিশুটি চাপকল থেকে পানি আনতে গেলে প্রতিবেশী বৃদ্ধ জাকার শেখ কলা খাওয়ার লোভ দেখিয়ে ঘরে ডাকে। পরে শিশুটি ঘরে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করেন জাকার। একপর্যায় শিশুটির চিৎকার করে কাঁদতে থাকলে মা, বাবা সহ স্থানীয়রা এসে উদ্ধার করে। পরে এলাকাবাসী ৯৯৯ এ কল করে জানালে পুলিশ এসে জাকার শেখকে আটক করে।
ধর্ষণচেষ্টার শিকার শিশুটির বাবা বলেন, দুপুরে খাওয়ার সময় শিশুটিকে চাপকল থেকে পানি আনতে বলি। তখন সে পানি আনতে গেলে কলা খাওয়ার লোভ দেখিয়ে ঘরে ডেকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন জাকার। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইয়ুব আলী নবধারাকে বলেন, ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জাকার শেখকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে। আর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.