খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুড়ির বিভিন্ন হাওরে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নাওটানা-রোয়াইল হাওরে নৌকায় ভাসমান মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, এমপি এবং নেত্রকোনা-৪ (মদন-খালিয়াজুড়ি-মোহনগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ইদ্রিস আলী মোল্লা, মাসুদ রানা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, এরশাদুল আলম শাহীন, আলমগীর হোসেন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা এনামুল হক ছোটন, রাজিব হোসেন পলাশ, কৃষক দল নেতা দেলোয়ার হোসেন, পান্ডব সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা ফাহিম হোসেন সুমন, উলামা দল নেতা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম পলিন, ইয়াসির আরাফাত হৃদয়, জেলে সম্প্রদায়ের সদস্যসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ২৩৩ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা নাওটানা-রোয়াইল হাওরে অবমুক্ত করেন। এছাড়া উপজেলার চাকুয়া ইউনিয়নের বাজজুয়াইল হাওর এবং খালিয়াজুড়ি সদর ইউনিয়নের পাঙ্গাসিয়া হাওরেও বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের সার্বিক উন্নয়ন ও হাওরাঞ্চলের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.