কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের কচুয়ায় ১১ দলীয় ঐক্য জোট উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় উপজেলা বিজয় চত্বর থেকে একটি গণমিছিল বের হয়ে কচুয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা ১১ দলীয় ঐক্য জোটের আহ্বায়ক শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত।
এসময় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের আমির অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম খান, শিক্ষক রাহাতুল ইসলাম শাকিল, এনসিপি নেতা নাজমুস সাকিব, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা লোকমানুজ্জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতারা।
বক্তারা গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তারা এ দাবিতে গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.