শফিকুল ইসলাম,চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকারিয়া মিলনের বাবা বীর মুক্তিযোদ্ধা হাজী লিয়াকত শেখ (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে স্ট্রোকজনিত কারণে চিতলমারী হাসপাতাল রোডে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টায় প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা হাজী লিয়াকত শেখকে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার এবং চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যা সাড়ে ৭টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা ও দাফনে জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.