মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নেহালপুর পুলিশ ক্যাম্প।
শনিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমারঘাটা বাজারের গাজীর মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন খুলনার ফুলতলা উপজেলার বরণপাড়া গ্রামের ইলিয়াস শেখের ছেলে পান্থ শেখ (২৩) এবং গোলাম নবীর ছেলে ওবায়দুল্লাহ ফকির (১৯)।
পুলিশ জানায়, নেহালপুর ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাসের নেতৃত্বে এএসআই শাহাজান বিশ্বাস ও এএসআই রাসেল হোসেনের সমন্বয়ে পরিচালিত অভিযানে একটি ইঞ্জিনচালিত ভ্যানে অবস্থানরত সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.