মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার ১৫ নম্বর ভূষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির অনুমোদন উপলক্ষে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে ব্যতিক্রমধর্মী মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের নবনির্বাচিত সহ-সভাপতি মো. বিপ্লব হোসেনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ মধ্যাহ্নভোজে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, দেশের অনেক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু থাকলেও তাদের বিদ্যালয়ে এখনো এ কার্যক্রম চালু হয়নি। তাদের বিদ্যালয়েও মিড-ডে মিল চালু হলে শিক্ষার্থীদের উপস্থিতি ও লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে তারা মনে করে। এ সময় তারা নবগঠিত পরিচালনা কমিটি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারের কাছে বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর দাবি জানায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, ফয়সাল আহমদ, রুমা পারভেজ, সুবর্ণা দাস, জেসমিন নাহার, মুন্নাফ হোসেন, দপ্তরি রুহুল আমিনসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. চুন্নু ঢালী, সদস্য সচিব প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন এবং সহ-সভাপতি মো. বিপ্লব হোসেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মায়া সুলতানা, মো. ইসমাইল হোসেন, গৌতম কুমার দাস, ফয়সাল আহমদ, মোছা. বর্ণা বেগম, রিনা বেগম, মো. লুৎফর রহমান, সোনামিয়া ও মোহাম্মদ রাশেদুজ্জামান শেখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন জানান, বিদ্যালয়ে বর্তমানে ৩০৫ জন শিক্ষার্থী রয়েছে এবং প্রায় শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত হচ্ছে।
নবনির্বাচিত সহ-সভাপতি মো. বিপ্লব হোসেন বলেন, “নতুন পরিচালনা কমিটির মূল লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন, সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং সার্বিক উন্নয়নের মাধ্যমে ১৫ নম্বর ভূষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মধুখালী উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা।”
উল্লেখ্য, গত ৩০ জুন তিন বছরের জন্য বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি অনুমোদন লাভ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.