নিজস্ব প্রতিবেদক,গাজীপুর প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রার উদ্বোধনী কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল সোমবার (৬ জুলাই) গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
এ উপলক্ষে সোমবার বিকেল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এম. এম. শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমীন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপুসহ কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারা।
এনসিপির নেতৃবৃন্দের আগমন উপলক্ষে কালীগঞ্জে দলটির নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। সমাবেশস্থলসহ বিভিন্ন এলাকায় সাজসজ্জা ও সাংগঠনিক কার্যক্রম চলছে।
আয়োজকরা জানান, দেশব্যাপী জুলাই পদযাত্রার উদ্বোধনী এ সমাবেশে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। কর্মসূচি সফল করতে তারা সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.