নিজস্ব প্রতিবেদক, নবধারা
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়।
জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহাপরিচালক আনোয়ার হোসেন বলেন, উন্নত গ্রাম গড়লেই টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব।
ঝালকাঠিতে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা পরিষদ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে র্যালি শেষে আলোচনা সভায় গ্রামীণ অর্থনীতির ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রংপুরের কাউনিয়ায় উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং উপকারভোগীদের মধ্যে ঋণ ও শিক্ষা সহায়তা বিতরণ করা হয়।
ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে র্যালি শেষে আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।
শেরপুরের শ্রীবরদীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা ও ঋণ বিতরণ করা হয়।
রাজশাহীর চারঘাটে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং বিআরডিবির সদস্যদের মধ্যে ঋণ ও সঞ্চয় প্রণোদনার চেক বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে র্যালি, আলোচনা সভা, ঋণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যশোরের মনিরামপুরে উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণের চেক ও গাছের চারা বিতরণসহ দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।
দেশের বিভিন্ন স্থানের আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকায়ন, সমবায়ভিত্তিক উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে গ্রাম হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু এবং গড়ে উঠবে একটি আত্মনির্ভরশীল, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.