নিজস্ব প্রতিবেদক, নবধারা
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়।
জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহাপরিচালক আনোয়ার হোসেন বলেন, উন্নত গ্রাম গড়লেই টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব।
ঝালকাঠিতে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা পরিষদ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি ও চাঁদপুরের কচুয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে র্যালি শেষে আলোচনা সভায় গ্রামীণ অর্থনীতির ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নেত্রকোনার খালিয়াজুড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অলিদুজ্জামান সভাপতিত্ব করেন।
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপজেলা কার্যালয়ের উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সমবায়ী ও উপকারভোগীদের মাঝে ঋণ, গাছের চারা, পুরস্কার এবং বিভিন্ন সরকারি সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।
নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় ১০১ জন উপকারভোগীর মাঝে ৩৫ লাখ ৩০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
নড়াইলে জেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
নড়াইলের লোহাগড়ায় উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কিশোরীদের শিক্ষা অনুদানের চেক, পল্লী প্রগতি কর্মসূচির সুবিধাভোগীদের মাঝে ঋণ এবং গাছের চারা বিতরণ করা হয়।
সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসন ও বিআরডিবির যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, উদ্যোক্তাদের মাঝে ঋণ, গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে ঋণ এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বাগেরহাটের কচুয়ায় উপজেলা প্রশাসন ও বিআরডিবির যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কিশোরীদের প্রণোদনা, গাছের চারা বিতরণ ও পুরস্কার প্রদানসহ নানা কর্মসূচি পালিত হয়।
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা প্রশাসন ও বিআরডিবির যৌথ আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি ছিলেন।
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রশিক্ষণ, ঋণের চেক প্রদান, চারাগাছ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
রংপুরের কাউনিয়ায় উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং উপকারভোগীদের মধ্যে ঋণ ও শিক্ষা সহায়তা বিতরণ করা হয়।
ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে র্যালি শেষে আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।
শেরপুরের শ্রীবরদীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা ও ঋণ বিতরণ করা হয়।
রাজশাহীর চারঘাটে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং বিআরডিবির সদস্যদের মধ্যে ঋণ ও সঞ্চয় প্রণোদনার চেক বিতরণ করা হয়।
পটুয়াখালীর দুমকিতে যথাযথ মর্যাদায় "জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে র্যালি, আলোচনা সভা, ঋণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যশোরের মনিরামপুরে উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণের চেক ও গাছের চারা বিতরণসহ দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।
দেশের বিভিন্ন স্থানের আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকায়ন, সমবায়ভিত্তিক উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে গ্রাম হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু এবং গড়ে উঠবে একটি আত্মনির্ভরশীল, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.