নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিশেষ অভিযানে মোটরসাইকেল চুরি মামলার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ইয়ামাহা R15M মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ৫ জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোটরসাইকেল চুরি মামলার আসামি জাফর (৪৩), পিতা সোহরাব হোসেন, গ্রাম- হাঁসাড়া, থানা- শ্রীনগর এবং রেদোয়ান (২৮), পিতা হারুন, গ্রাম- চালতিপাড়া, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ইয়ামাহা R15M মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
সিরাজদিখান থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.