জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকা থেকে একটি অটোরিকশা জয়পুরহাটের দিকে আসছিল। পথে বনখুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক তৌহিদ হোসেন এবং এক নারী যাত্রী নিহত হন। আহত হন আরও পাঁচজন।
আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের একজনের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করেছে।
নিহতদের মধ্যে অটোরিকশাচালক তৌহিদ হোসেনের বাড়ি পাঁচবিবি শহরে। অপর নিহত নারী বীরনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেলেও তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আহতদের মধ্যে পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনির পরিচয় পাওয়া গেছে। অপর দুই আহতের পরিচয় এখনও জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.