গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আশোকাঠী এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হাওলাদার এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি ওহেদ গোমস্তা।
পুলিশ জানায়, অভিযানের সময় দেলোয়ার হাওলাদারের স্বজনরা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, গ্রেপ্তার দুইজনকে একটি পূর্বের মামলার সন্দেহভাজন আসামি হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.