তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে তালা উপজেলায় দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে নির্ধারিত কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজন সম্ভব না হওয়ায় উপকারভোগীদের সুবিধার্থে দুটি পৃথক স্থানে চেক বিতরণ করা হয়। সকাল ১১টায় তালা এমপি কার্যালয়ে এবং বেলা সাড়ে ১২টায় পাটকেলঘাটা আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুদান কর্মসূচির আওতায় ৪০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকার নগদ অনুদানের চেক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহ-সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, শুরা সদস্য ও সাংবাদিক অধ্যাপক ইয়াছীন আলী সরদার, অ্যাডভোকেট মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা থাকলেও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বৈরী আবহাওয়ার কারণে উপস্থিত থাকতে পারেননি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.