শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ওমানপ্রবাসী মো. জাহাঙ্গীর খানের উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে মৌসুমি ফল আম বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রত্যেক উপকারভোগীর হাতে পাঁচ কেজি করে আম তুলে দেওয়া হয়।
আম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহীন আলম, যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধাসহ ছাত্র ও যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহীন আলম বলেন, মৌসুমি ফলের সময় হলেও অনেক নিম্নআয়ের মানুষের পক্ষে আম কিনে খাওয়া সম্ভব হয় না। তাদের কথা বিবেচনা করেই ওমানপ্রবাসী জাহাঙ্গীর খান এই উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, জাহাঙ্গীর খান এর আগেও ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় পরিবারের ঘর মেরামত, রমজানে ইফতার বিতরণ এবং তীব্র গরমে পথচারী ও কর্মজীবী মানুষের মাঝে শরবত বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল বলেন, “জাহাঙ্গীর খান দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।”
আম পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.