আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত সড়ক এবং জনদুর্ভোগ নিরসনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম, এস এম মামুনুর রশিদ, সম্রাট হাসান, সাংবাদিক এ কে এম কামাল উদ্দিন টগর, মুজাহিদ খানসহ অন্যান্যরা।
সভায় জানানো হয়, গত কয়েক দিনের অবিরাম বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়ায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার, জলাবদ্ধতা নিরসন এবং প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.