মোছা. কাবা কাকলি, কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (৭ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অধ্যাপক আব্দুর রাজ্জাকের জন্ম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামে। তিনি কাটদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, পোড়াদহ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৬ সালে মাধ্যমিক এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ১৯৮৮ সালে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।
পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৪ সালে স্নাতক এবং ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এমফিল সম্পন্ন করেন। এমফিল অধ্যয়নকালে তিনি বুয়েটে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে ১৯৯৭ সালে তিনি বুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজে যোগ দেন। এরপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০০৩ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। সেখানে কর্মরত অবস্থায় ২২তম বিসিএস (সাধারণ শিক্ষা) পদার্থবিজ্ঞান ক্যাডারে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেন।
২০০৩ সালে তিনি কুষ্টিয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৫ সালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বদলি হন। পরবর্তীতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শেষে আবারও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ফিরে আসেন। ২০১৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২৫ সালে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, “আমার মূল লক্ষ্য হবে কলেজের একাডেমিক কার্যক্রমের মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা। সরকার যে দায়িত্ব আমাকে অর্পণ করেছে, আমি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করতে পারি—এটাই মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.