আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বিশেষ সেবা কর্মসূচি এবং শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রোববার (১২ জুলাই) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।
দিবসটি উপলক্ষে আত্রাই সদর ক্লিনিকসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেবা প্রদানের জন্য বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ খায়রুল আলম বলেন, পরিকল্পিত পরিবার গঠন একটি সুস্থ, সমৃদ্ধ ও উন্নত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মী, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সদস্য মোছা. রিমা খাতুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কেন্দ্র ও মাঠকর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয় পাঁচুপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
ব্যক্তিগত ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সাব-অ্যাসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে মো. ময়নুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে মোছা. সুরাইয়া সুলতানা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মো. শহিদুল ইসলাম এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে শাহানাজ পারভীন পুরস্কৃত হন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.