ফেনী প্রতিনিধি
ফেনী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ১ কোটি ১ লাখ ৭৯ হাজার ৭৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস, চকলেট ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১২ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জেলার পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা এবং চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য উদ্ধার করে।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করছে।
জব্দকৃত পণ্যগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.