মাদারীপুর প্রতিনিধি
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ মার্জিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণ, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ডা. খলিলুজ্জামান হিমু এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মতিউর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে। মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারি উদ্যোগকে সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, পরিকল্পিত পরিবার গঠন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, সমৃদ্ধ ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.