নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বন্যাদুর্গত মানুষের সহায়তায় নিজের এক মাসের সম্মানী ভাতা/বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
রোববার (১২ জুলাই) গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ ঘোষণা দেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় চলমান বন্যা পরিস্থিতিতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় এমপি মিলন উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও বন্যার্তদের সহায়তায় এক দিনের মূল বেতন অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গাজীপুর জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, জেলার সব দপ্তর প্রধান আগামী ১৪ জুলাইয়ের মধ্যে নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতনের অর্থ সংগ্রহ করে জেলা প্রশাসকের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেবেন। পরে ১৫ জুলাই সংগৃহীত অর্থ চেকের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হবে।
সভায় গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.