বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ উপভোগ করতে জামালপুরের বকশীগঞ্জে বিশেষ আয়োজন করা হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর এলাকার বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বড় পর্দায় ম্যাচটি প্রদর্শন করা হয়।
সামিয়ানায় সাজানো মনোরম পরিবেশে শত শত আর্জেন্টিনা সমর্থক ও ফুটবলপ্রেমী একসঙ্গে বসে খেলা উপভোগ করেন। বিদ্যুৎ বিভ্রাট হলেও যেন দর্শকদের খেলা দেখতে কোনো সমস্যা না হয়, সে জন্য বিকল্প বিদ্যুৎ ব্যবস্থাও রাখা হয়েছিল।
আয়োজকরা জানান, এলাকার ফুটবলপ্রেমীদের একত্রিত করে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো একইভাবে বড় পর্দায় দেখানোর পরিকল্পনা রয়েছে।
ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করায় সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। খেলা শেষে তারা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এবং প্রিয় দলের জয় উদযাপন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.