তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় ৯ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১২ জুলাই) উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে। অভিযুক্ত জাকির হোসেন মোল্লা একই গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটি গ্রামের ইদ্রীসের দোকান থেকে খাবার কিনে বাড়ি ফিরছিল। পথিমধ্যে জাকির হোসেন তাকে রাস্তা থেকে জোর করে হাত ধরে টেনে নিয়ে নব মুসলিম আব্দুর রহমানের ফাঁকা বাড়ির পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত জাকির পালিয়ে যায়।
স্থানীয় মোনায়েম শেখ, আবুল হোসেন, ধনা সরদারসহ কয়েকজন ভীতসন্ত্রস্ত শিশুটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন।
শিশুটির পরিবার ঘটনার পর ভয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। তারা মামলা করবে কি না তাও জানাতে চায়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে যায়। অভিযুক্ত জাকির হোসেন মোল্লা বর্তমানে পলাতক রয়েছে।
তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, “ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.