দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার রিফাত প্রামাণিক (১৭) নামের এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে। রোববার (১২ জুলাই) সকালে উপজেলা সদকি ইউনিয়নের বানিয়াপাড়া ধর্ষণের এলাকায় এ ঘটনা ঘটে। রিফাত বানিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশু বাড়ির পাশে একটি মসজিদের মক্তবে পড়তে গিয়েছিল। পড়া শেষ করে প্রবল বৃষ্টির কারণে মক্তবেই ছিলো শিশুটি। শিশুটির সঙ্গে অভিযুক্ত রিফাতের বোন ও মক্তবে পড়ে। মক্তব থেকে বোনকে বাড়িতে রেখে আসে রিফাত। পরে আবারও মক্তবে গিয়ে সে ভিকটিম শিশুটিকে মক্তবের পাশে একটি জরাজীর্ণ ঘরে নিয়ে যায়। সেখানে আটকে রেখে ধর্ষণ করে। শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয় এক ব্যক্তি সেখানে যান। এ সময় অভিযুক্ত রিফাত পালিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে রিফাত। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে গতকাল রোববার রাতে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.