মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিস কক্ষে ১৩ জুলাই /২৬ ইং তারিখ রোজ সোমবার বেলা ১'০০ ঘটিকার সময় বিভ্রান্তিকর তথ্যের অপপ্রচার প্রতিরোধ করণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভোষণ দাস এর পরিচালনা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা বিএনপি সিনিয়র নেতা মোঃ মাসুম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক তালুকদার আরিফ, জামাতের আমীর মোঃ ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন, খালিয়াজুড়ি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আরেফিন আজিম, বীর মুক্তি যোদ্ধা শম্ভু বর্মন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুবেল মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিমেল কদর, চাকুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফজলু মিয়া, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুগ্ম সম্পাদক প্রিয়াঙ্কা আক্তার ।
এ সময় বিএনপি নেতা, মোঃ ফুল মিয়া, গোলাম কিবরিয়া বকুল, মোস্তাফিজুর রহমান রনি, প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মণ, আনসার ভিডিপির কর্মকর্তা, তথ্য আপা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি অলিদুজ্জামান বিভ্রান্তিকর তথ্যের অপপ্রচার প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহবান জানান এবং উপস্থিত সকল সদস্যদের সুস্বাস্থ্যের ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.