কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে পৌরসভা নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেডের দলনেতা ড. মো. জহিরুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, পৌরসভা উন্নয়ন কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও মো. আলম খান।
কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমির আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন, মো. রুহুল আমিন, পৌর উন্নয়ন কমিটির সদস্য মো. মকবুল হোসেন, কাউছার মাহমুদ লাল মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।
সভায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের পরিকল্পনাভিত্তিক উদ্যোগ বাস্তবায়িত হলে কালীগঞ্জ পৌরসভাকে আরও আধুনিক, বাসযোগ্য ও টেকসই নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.