জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পরিচালনায় প্রোগ্রামিং ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ক্লাবটির অ্যাডভাইজার প্যানেলের যাচাই-বাছাই শেষে এ কমিটি চূড়ান্ত করা হয়।
নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন। ক্লাবের মডারেটর হিসেবে রয়েছেন সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুজিত রায় এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানভীর আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃত্তিক চন্দ্র বর্মন।
এছাড়া সহ-সভাপতি (উন্নয়ন) হিসেবে মো. রবিউল ইসলাম, সহ-সভাপতি (ব্যবস্থাপনা) মইনুল হাসান নাকীব, সহ-সাধারণ সম্পাদক (নারী) মৌরি রায়, এআই-এমএল সম্পাদক হিমেল সরদার, প্রোগ্রাম সেক্রেটারি দেবব্রত কুমার কর্মকার, সহ-প্রোগ্রাম সেক্রেটারি সাদমান ফারাবী মুহিত এবং প্রকাশনা ও মিডিয়া সম্পাদক হিসেবে জসিম উদ্দিন দায়িত্ব পেয়েছেন। কমিটিতে আরও নির্বাহী ও সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
নবনিযুক্ত সভাপতি মো. তানভীর আহম্মেদ বলেন, “এই দায়িত্ব কেবল একটি পদ নয়, বরং অন্যদের জন্য সুযোগ তৈরির একটি প্রতিশ্রুতি। ক্লাবের লক্ষ্য শিক্ষার্থীদের প্রোগ্রামিং, সমস্যা সমাধান এবং উদীয়মান প্রযুক্তিতে দক্ষ করে তোলা। পাশাপাশি উদ্ভাবনভিত্তিক, গবেষণামুখী ও আন্তর্জাতিক মানের একটি শিক্ষার্থী কমিউনিটি গড়ে তোলা।”
সাধারণ সম্পাদক হৃত্তিক চন্দ্র বর্মন বলেন, পরিকল্পনাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন, সমন্বয় বজায় রাখা এবং প্রতিটি উদ্যোগ সফলভাবে এগিয়ে নেওয়াই হবে তাঁর প্রধান দায়িত্ব। তিনি দলগত কাজ, ধারাবাহিকতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।
ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান বলেন, নতুন কমিটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি চর্চা ও গবেষণাভিত্তিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.