আমিনুল ইসলাম,দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর আমহাটে আমের প্রচলিত ‘ঢলতা’ প্রথা বাতিল, উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিত এবং রাজশাহীতে একটি আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত পুঠিয়া উপজেলার বানেশ্বর আমহাটের সামনে চারঘাট সড়কে আয়োজিত এ কর্মসূচিতে আমচাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রায় ১৫ থেকে ২০ জনের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন আমের ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, আম বিপণনে প্রচলিত ‘ঢলতা’ প্রথার কারণে কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ প্রথা বাতিল করে স্বচ্ছ বাজারব্যবস্থা নিশ্চিত এবং উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, রাজশাহী অঞ্চলে প্রতি মৌসুমে বিপুল পরিমাণ আম উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কৃষকদের লোকসান গুনতে হয়। তাই দ্রুত একটি আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে জানানো হয়, দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি দুপুর ১২টায় শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.