পঞ্চগড় প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পঞ্চগড় জেলা জিয়া সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়া এলাকায় তালমা নদীর তীরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় জিয়া সংসদের সহ-সভাপতি ইউনুস সেখ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কয়েকশ বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.