ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে দ্বিতীয় পর্যায়ে কৃষক কার্ডের জন্য প্রকৃত কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের ভূঞার দোকান এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজ উল্যাহর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুউদ্দিন খোকন, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার।
এছাড়া বক্তব্য দেন কৃষক দল নেতা আবু সাঈদ রুবেল, কৃষক শাহাব উদ্দিন, মো. মামুন ও সামছুল হক।
আয়োজকরা জানান, চরচান্দিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়নের জন্য আটজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ পর্যায়ে তিনটি ওয়ার্ডে প্রায় তিন হাজার কৃষকের তথ্য সংগ্রহ করে কৃষক কার্ডের তালিকা প্রস্তুত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃত কৃষকদের সঠিক তথ্যভিত্তিক তালিকা প্রস্তুত করা হলে সরকারি কৃষি সহায়তা, প্রণোদনা ও বিভিন্ন সেবা সহজে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.