আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন ফকির (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ভোর রাতে উপজেলার বারপাইকা গ্রামের একটি মাছের ঘেরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন ফকির আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের আবুল হোসেন ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছের ঘেরে বিদ্যুতের তার মেরামতের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুবল কৃষ্ণ কুন্ডু তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, লিমন ফকির মাত্র পাঁচ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.