নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, ভবিষ্যতের কর্মবাজারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক ‘অ্যাপ্লাইড আইসিটি’ হবে গেম চেঞ্জার। প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে ‘অ্যাপ্লাইড আইসিটি’ কোর্স বাধ্যতামূলক করেছে।
রোববার সাভারের ব্র্যাক সিডিএমে ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহযোগিতায় আয়োজিত চারদিনব্যাপী ‘রিসোর্স ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, নতুন কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি, ডিজিটাল মার্কেটিং, গিগ ইকোনমি ও ফ্রিল্যান্সিং বিষয়ে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করবে, যা দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে তাদের প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাবে।
ভিসি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিটি কলেজের জন্য মানসম্মত রিসোর্স ম্যাটেরিয়াল ও গাইডলাইন তৈরি করছে এবং আইসিটি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিকে আরও কার্যকর করতে কাজ করছে।
কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ইউনিসেফ বাংলাদেশের চিফ অব এডুকেশন দীপা শংকরসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষজ্ঞ ও ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.