ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক তরুণীর (১৭) ফ্যানে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) পৌর শহরের কাকনহাটি গ্রামের নিজ বাড়ির শোবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে অভিমান করে ওই তরুণী নিজ কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে ঘরের সিলিংয়ের ওপর দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, ওই তরুণী পৌর শহরের একটি বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.