ফেনী প্রতিনিধি
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ২৫০ পিস ভারতীয় শাড়ি ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের শফি উল্লাহর ছেলে মো. শামীম (২১) এবং মো. ইকবাল হোসেন (২০)।
রোববার রাতে ফেনী মডেল থানার কাজীরবাগ ইউনিয়নের মধ্যম কাজীরবাগ গ্রামের সবুজপাড়া এলাকায় রাজনের বাড়ি-সংলগ্ন একটি কাঁচা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপসহ ১ হাজার ২৫০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.