আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ২৫ জনের মাঝে মোট ২ লাখ ৫০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু-র সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের ২৫ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.