আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধবিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পৃথক কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
“রুখবো দুর্নীতি, গড়বো দেশ—হবে সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপসহকারী পরিচালক মো. মহসীন আলী।
এ ছাড়া বক্তব্য দেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জি এম মুজিবুর রহমান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কমিটির সদস্যরা।
রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হয় আনিশা বুশরা মিম (মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়), দ্বিতীয় প্রার্থনা গাইন (বদরতলা মাধ্যমিক বিদ্যালয়) এবং তৃতীয় মাশকুর জাহান (কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়)।
‘খ’ গ্রুপে প্রথম হয় কোয়াল গাইন (কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়), দ্বিতীয় মুক্তি সরকার (এইচকেআরএইচ মাধ্যমিক বিদ্যালয়) এবং তৃতীয় নিশাত তাছমিম (আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়)।
বিতর্ক প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন গুনাকরকাটি বিদ্যালয়ের দলনেতা জান্নাতুল মাওয়া।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সান্ত্বনা পুরস্কারও বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.