বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিঞ্জিরাম নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সানন্দবাড়ি এলাকার মুকিরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জিঞ্জিরাম নদীতে উজান থেকে একটি মরদেহ ভেসে আসে। পরে মরদেহটি ভাসতে ভাসতে মুকিরচর হাফেজের মোড় এলাকায় পৌঁছালে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এবং বাহাদুরাবাদ ঘাট নৌ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, জিঞ্জিরাম নদী থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করবে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.