মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নাঈম খানের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে নাঈম খান নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নাঈম খানকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.