বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে জিয়াউল হক (৩৩) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব কামালের বার্ত্তী এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত জিয়াউল হক উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব কামালের বার্ত্তী গ্রামের হেদায়েতুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জিয়াউল হক দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। মাদকের অর্থের জন্য তিনি প্রায়ই নিজের মাকে মারধর করতেন। মঙ্গলবার রাতে মাদক সেবনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, "সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এদিকে, স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের প্রশংসা করে বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের ধারাবাহিক অভিযান তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.